ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • সৈকতে এবার ৬ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন

    সৈকতে এবার ৬ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে ৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতী ডলফিন। যার লেজে হালকা আঘাতের চিহ্ন রয়েছে। এটি মারা গেছে কয়েক ঘণ্টা হবে বলে ধারণা জেলেদের।

    বুধবার (৬ এপ্রিল) সকাল ১০টায় ঝাউবন পয়েন্ট এলাকায় এটিকে দেখতে পায় কুয়াকাটা সৈকতের ট্যুর গাইড মোবারক হোসাইন।

    পরে ডলফিন রক্ষা কমিটির অন্য সদস্যদের খবর দেওয়া হয়।
    মোবারক ও স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে সৈকতে জোয়ারে ভেসে এটা সৈকতে এসেছে, তবে এটি বেশ কয়েক ঘণ্টা আগে মারা গেছে। এটার আকৃতির কোনো পরিবর্তন নেই, মনে হচ্ছে জীবিত।

    কলাপাড়া উপজেলার ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের ইকো-ফিশ ২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এই ডলফিনটি বাচ্চা জাতের ইরাবতী ডলফিন। ইরাবতী ডলফিনের বাচ্চা ও বয়স্কদের মধ্যে একটু পার্থক্য থাকে। এর আগে গত বছর কিছু বয়স্ক ইরাবতী এসেছিল, আজকে বাচ্চা আসল।

    কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, খবর পাওয়ার পরই আমাদের সদস্যরা ওখানে পৌঁছে ডলফিনটিকে মাটিচাপা দিয়ে আসে। গতকাল একই স্থানে একটি মৃত কচ্ছপ ভেসে আসে, আজ এলো মৃত ডলফিন। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ