ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • সাবাকে নিয়ে সাবেক স্ত্রীর প্রেমিকের সঙ্গে হৃত্বিক

    সাবাকে নিয়ে সাবেক স্ত্রীর প্রেমিকের সঙ্গে হৃত্বিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দাম্পত্য জীবনের ইতি টেনেছেন অনেক আগেই বলিউড তারকা হৃত্বিক রোশন ও সুজানা খান। তবে তাদের বন্ধুত্ব এখনও অটুট রয়েছে। অতীত ভুলে দুজনেই সব কিছু আবার নতুনভাবে শুরু করছেন। গত কয়েক দিনে যার প্রমাণ বহুবার মিলেছে।


    অভিনেত্রী-সংগীতশিল্পী সাবা আজাদের সঙ্গে চলছে হৃত্বিক রোশনের প্রেম। এতদিন সেটি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, দুদিন আগে প্রেমিকার হাতে হাত রেখে মুম্বাই বিমানবন্দর থেকে বেরিয়ে সম্পর্কে সিলমোহর দিয়ে দিয়েছেন বলিউডের এ অভিনেতা।

    অন্যদিকে হৃত্বিকের সাবেক স্ত্রী সুজানা খানের আরস্লান গোনি নামে একজনের সঙ্গে প্রেমে মজেছেন।  এমনকি তাদেরও সম্প্রতি হাতে হাত রেখে মুম্বাই বিমানবন্দর থেকে বের হতে দেখা গেছে।

    ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, সাবেক দম্পতি হৃত্বিক-সুজানা তাদের প্রেমিক-প্রেমিকাকে নিয়ে গোয়া ঘুরতে গিয়েছিলেন। যার কয়েকটি ছবি এরই মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে প্রেমিকা সাবা আজাদকে সঙ্গে নিয়ে সাবেক স্ত্রী সুজানার প্রেমিক আরস্লান গোনির সঙ্গে ছবি তোলার জন্য পোজও দিতে দেখা গেছে বলিউডের এই অভিনেতাকে।

    ভাইরাল হওয়া ছবিটিতে একেবারে নতুন লুকে দেখা গেছে হৃত্বিক রোশনকে। প্রেমিকা সাবা আজাদের কোমরে হাত দিয়ে রেখেছেন তিনি। আর প্রেমিকের কাঁধে ছিল সুজানার হাত।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ