ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • একসঙ্গে হিরো আলম ও ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাধ্যকর

    একসঙ্গে হিরো আলম ও ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাধ্যকর
    ভুবন বাধ্যকর ও হিরো আলম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে মিউজিক ভিডিওতে অভিনয় করে ভাইরাল হন হিরো আলম। পরে তিনি সিনেমাতেও অভিনয় করেছেন। গান গেয়েছেন। নির্বাচন করেছেন। আর পশ্চিমবঙ্গে গানে গানে বাদাম বিক্রি করতে গিয়ে ভাইরাল হন ভুবন বাদ্যকর। তার ‘কাঁচা বাদাম’ গানের তালে তালে ভারত তো বটেই, বিশ্বের নানা দেশের তারকারা নেচেছেন। রাতারাতি খ্যাতি পাওয়া ভুবনকে রিয়েলিটি শোসহ বিভিন্ন অনুষ্ঠানে এখন নিয়মিত দেখা যাচ্ছে। 

    এবার হিরো আলম ও ভুবন বাধ্যকর এক হলেন। খবরটি দিয়েছেন হিরো আলম নিজেই। ফেসবুকে দুইজনের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‌‘দুই বাংলা কাঁপাতে আসছে হিরো আলম ও ভুবন বাদ্যকর। গান- হাউ ফানি।’

    জানা গেছে, ‘হাউ ফানি’ শিরোনামের গানের গীতিকার এফ এ প্রীতম। সঙ্গীত পরিচালক অজিত সাহিন। প্রযোজনায় যাত্রাপালা এবং হিরো আলম অফিশিয়াল। রেকর্ডিং দেব স্টুডিও ফিউশন, কলকাতা লেকটাউন। পরিচালনার দায়িত্বে আছেন সালাউদ্দিন গোলদার (বাচ্ছা)।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ