ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • বিয়ে নিয়ে মুখ খুললো আলিয়া ভাটের পরিবার

    বিয়ে নিয়ে মুখ খুললো আলিয়া ভাটের পরিবার
    রণবীর ও আলিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাবার ছবির প্রচারে রণবীর কাপুর বলেছিলেন, খুব শীঘ্রই আলিয়া ভাট ও তিনি বিয়ে করবেন। তবে বিয়ের তারিখ তিনি বলেননি। এরপরই শুরু হয় বিয়ের তারিখ নিয়ে জল্পনা। তবে বিয়ে হচ্ছে এটা নিশ্চিত। আলিয়ার ভাই রাহুল ভাট বিষয়টি নিশ্চিত করেছেন। রাহুল জানিয়েছেন, ‘হ্যাঁ, বিয়ে হচ্ছে। আমি এরইমধ্যে দাওয়াত পেয়েছি। বিয়েতে আমি থাকবো। তবে আমি গাইতে ও নাচতে পারবো না। পেশায় আমি জিম ইন্সট্রাক্টর এবং বাউন্সার হিসেবে বিয়েতে দায়িত্ব পালন করবো (হাসি)।’

    আলিয়ার চাচা রবিন ভাট সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘রণবীরের বান্দ্রার বাড়িতেই (বাস্তু) হবে বিয়ের অনুষ্ঠান।’ 

    সূত্রের খবর, রণবীর-আলিয়ার বিয়েতে আমন্ত্রিতের তালিকায় রয়েছেন শাহরুখ খান, করণ জোহর, সঞ্জয় লীলা বনশালি, জোয়া আখতাররা। অভিনেতা বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর, পরিচালক অয়ন মুখোপাধ্যায়, ডিজাইনার মাসাবা গুপ্তা, মণীশ মালহোত্রারাও এই বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন। রণবীরের চাচানো বোন কারিনা, কারিশমা, কারিনার স্বামী সাইফ আলি খানও হাজির থাকবেন বিয়ের অনুষ্ঠানে। 
    ২০১৭ সালে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেটে শুরু রণবীর-আলিয়ার প্রেমের গল্প। আর সেই ছবি মুক্তির আগেই পরিণতি পাচ্ছে এই প্রেম কাহিনি। উল্লেখ্য, চলতি বছর ৯ই সেপ্টেম্বর মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’। 

    সূত্র : হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেস


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ