ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • জুটি বাঁধলেন মাহফুজ আহমেদ ও বুবলী

     জুটি বাঁধলেন মাহফুজ আহমেদ ও বুবলী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শাকিব খানে শুরু, এরপর নিরব, রোশান, সিয়াম আহমেদ, আদর আজাদের মতো তরুণদের সঙ্গে জুটি বেঁধেছেন শবনম বুবলী। অর্ধযুগের ক্যারিয়ারে নিজেকে মেলে ধরেছেন। পোক্ত করেছেন পায়ের তলার মাটি।

    প্রথম দিকে কেবল বাণিজ্যিক ঘরানার সিনেমায় দেখা গেছে বুবলীকে। তবে এখন তিনি গল্প-চরিত্রনির্ভর সিনেমায় পা গলাচ্ছেন। ‘টান’-এর মতো ওয়েব ফিল্মে অভিনয় করে ভূয়সী প্রশংসা লাভ করেছেন অভিনেত্রী।

    এরই ধারাবাহিকতায় বুবলী যুক্ত হলেন নতুন আরেকটি সিনেমায়। যেটার নাম ‘প্রহেলিকা’। এটি নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী। সিনেমাটিতে বুবলী জুটি বাঁধছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের সঙ্গে।

    সুখবরটি বুবলী নিজেই প্রকাশ করেছেন ফেসবুকের মাধ্যমে। চয়নিকার সঙ্গে তোলা ছবি পোস্ট করে বললেন, ‘চমৎকার এই প্রজেক্টে যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত। পুরো টিমকে ধন্যবাদ।’

    বুবলী জানান, মাহফুজ আহমেদ তার ভীষণ প্রিয় অভিনেতা। তার সঙ্গে কাজ করবেন, এটা ভেবেই উচ্ছ্বসিত তিনি। এছাড়া চয়নিকার সঙ্গেও তার প্রথম কাজ হতে যাচ্ছে এটি।

    চয়নিকা চৌধুরী বলেছেন, ‘বুবলী ও মাহফুজ দুজনের সঙ্গেই কাজের ব্যাপারটি চূড়ান্ত হয়েছে। এরই মধ্যে দুজনকে নিয়ে কয়েক দিন রিহার্সালও করেছি। আশা করছি ভালো কিছু তৈরি হবে।’

    নির্মাতা জানান, আগামী জুন মাসে ‘প্রহেলিকা’ সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। এর আগে প্রি-প্রোডাকশনের কাজ গুছিয়ে নিতে চান।

    উল্লেখ্য, মাহফুজ আহমেদ টিভি নাটকের মাধ্যমে জনপ্রিয়তা পেলেও সিনেমায়ও কাজ করেছেন। ‘লাল সবুজ’ ও ‘জিরো ডিগ্রি’ সিনেমায় অভিনয় করে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ