ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ঈদে সাত নম্বর ফ্লোরে মাতাবেন বুবলী

     ঈদে সাত নম্বর ফ্লোরে মাতাবেন বুবলী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। একের পর এক সিনেমায় যুক্ত হয়ে ভক্তদের চমকে দিচ্ছেন তিনি। শাকিব খানের সঙ্গে শুরু করা বুবলী, নিরব, রোশান, সিয়াম আহমেদ, আদর আজাদের মতো তরুণদের সঙ্গেও জুটি বেঁধেছেন। সবশেষ ‘প্রহেলিকা’ নামের সিনেমার মাহফুজ আহমেদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

    এবার নতুন খবর দিলেন এই নায়িকা। আসছে ঈদে দেখাবেন ‘সাত নম্বর ফ্লোর’ নামে একটি ওয়েব ফিল্মে দেখা যাবে বুবলীকে। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে এটি।

    সম্প্রতি এফডিসির নানা ফ্লোরে এর শুটিং করেছেন বুবলী। সোমবার এর দৃশ্যায়নের কাজ শেষে হয়েছে। এতে বুবলীকে একদমই নতুন ঘরানার একটি চরিত্রে দেখবেন দর্শক। পোশাক, গেটাপ, চারিত্রিক বৈশিষ্ট্যে ধরা দেবেন অন্য এক বুবলী।

    এটি নির্মাণ করছেন পরিচালক রায়হান রাফী। এতে বুবলী ছাড়াও অভিনয় করছেন রাজ, শাহরিয়ার নাজিম জয়, সুমন আনোয়ার, তমা মির্জা প্রমুখ।

    এছাড়া আসছে রোজার ঈদে সর্বাধিক মুক্তি পাবে বুবলীর সিনেমা ‘বিদ্রোহী’। যেখানে তিনি অভিনয় করেছেন শাকিব খানের সঙ্গে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ