ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ঈদের নাটক ‘মাসুদ ভালো হয়ে যাও’

    ঈদের নাটক ‘মাসুদ ভালো হয়ে যাও’
    মিশু সাব্বির ও নাদিয়া আফরিন মিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    'মাসুদ ভালো হয়ে যাও' সোশ্যাল মিডিয়ায়  বহুলভাবে ছড়িয়ে পড়া এ সংলাপ এবার নাটকে উঠে এলো। রাজধানীর মিরপুরের বিআরটিএতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সেখানের মাসুদুর রহমান নামের এক কর্মকর্তাকে বলেছিলেন, 'মাসুদ ভালো হয়ে যাও। ' 

    সোশ্যাল মিডিয়া ছাড়িয়ে সংলাপটি এবার নাটকে জায়গা করে নিল। আসছে ঈদে আরেক মাসুদকে ভালো হয়ে যেতে বলা হচ্ছে।

    সেই মাসুদ ছোট পর্দার তারকা মিশু সাব্বির।   মিশু সাব্বির এনটিভির ঈদ আয়োজনে ‘মাসুদ ভালো হয়ে যাও’ শিরোনামের একটি বিশেষ নাটকে অভিনয় করছেন।  প্রীতি দত্তের রচনা ও পরিচালনায় এই নাটকে আরো অভিনয় করেছেন 

    নাটকের গল্পে দেখা যাবে, মাসুদ এলাকার পরিচিত মুখ। ঘাউরামির জন্য বেশ খ্যাতি; একটা গ্যাংও আছে তার। নেশায় সে বাইকার। তারপর মাসুদ প্রেমে পড়ে; সেই প্রেমিকা নাদিয়া আফরিন মিম। তাকে পেতে মাসুদ আরও ঘাউরামি শুরু করে; সেসব গল্প জানা যাবে নাটকে।

    পরিচালক প্রীতি দত্তের বলছেন, ‘কমেডি গল্প হলেও দর্শক একটা সামাজিক বার্তা পাবেন এখানে। আশা করছি, দর্শক এই মাসুদে হতাশ হবেন না। ’

    কিন্তু এই মাসুদ শেষ পর্যন্ত প্রেমিকাকে পেয়ে ভালো হয়েছিল কি না, সেটা জানতে চোখ রাখতে হবে এনটিভির ঈদ আয়োজনে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ