ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • অপু বিশ্বাসের সঙ্গে ডিনারের সুযোগ চাঁদরাতে

    অপু বিশ্বাসের সঙ্গে ডিনারের সুযোগ চাঁদরাতে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    আবারও শুভেচ্ছাদূত হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সোমবার রাজধানীর একটি রেস্তোরাঁয় ডায়মন্ড হাউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডি এম ডি সৌমেন সাহা।

    চুক্তি শেষে ক্রেতাদের উদ্দেশে অপু বিশ্বাস বলেন, ‘ডায়মন্ড হাউজের পণ্য দেখার পর আমি তাদের ডিজাইনের ভক্ত হয়ে গেছি। তাদের কালেকশন আমার ভালো লেগেছে। আমি গত দুই মাস তাদের ডায়মন্ড ব্যবহার করেছি। দামও হাতের নাগালে। আমার ভক্ত ও ক্রেতাদের উদ্দেশে বলতে চাই, এই ঈদে যারা বেশি ডায়মন্ড কিনবেন তাদের মধ্যে তিনজন ভাগ্যবান চাঁদরাতে আমার সঙ্গে ডিনারের সুযোগ পাবেন।’

    এ সময় বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অপু বিশ্বাস বলেন, সামনেই আমাদের বাংলা নববর্ষ বরণের দিন। বাংলা নববর্ষ আমাদের একটি সার্বজনীন বাঙালি উৎসব। প্রতিবছরই আমরা ঘটা করে বাংলা নববর্ষকে বরণ করি। করোনার কারণে গত দুই বছর এই উৎসবটি পালন করতে পারিনি। এ বছর রমজানের কারণে আমরা হৈ-হুল্লোড়ের মধ্যে নববর্ষ বরণ করতে পারব না। তারপরও বলব ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ইফতার ও সেহরির মধ্যে যেন বৈশাখের আমেজ থাকে তা আশা করছি।

    উল্লেখ্য, অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমায়। এতে তার বিপরীতে ছিলেন-বাপ্পী চৌধুরী।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ