ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম বরিশাল থেকে কেড়ে নিল অর্ধশত শিশুর প্রাণ পটুয়াখালীতে হাত-পা বাঁধা গৃহবধূ উদ্ধার, স্বামী ও শ্বশুর গ্রেপ্তার উজিরপুরে দুই বাসের সংঘর্ষ, আহত ১২ বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে মোহাম্মদপুরে ডট ইন্টারনেটের করপোরেট কার্যালয়ে হামলা-লুটপাট, আহত ২   মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে বরিশাল নগরীর ১৭ খাল  মঠবাড়িয়ায়-পিরোজপুর সড়কে ব্রিজ ভেঙে খালে ট্রাক, ১০ রুটের যান চলাচল বন্ধ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত 
  • বিএনপি নেতা ইশরাকের জামিন মঞ্জুর

    বিএনপি নেতা ইশরাকের জামিন মঞ্জুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিল থানার নাশকতা মামলায় তার জামিন মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত।

    ইশরাকের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেন, মতিঝিল থানায় দায়ের করা মামলায় ইশরাককে জামিন দিয়েছে সিএমএম আদালত। তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় মুক্তি পেতে বাধা নেই। 

    উল্লেখ্য, গত বুধবার (৬ এপ্রিল) সকালে মতিঝিল এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। লিফলেট বিতরণের সময় তাকে আটক করে মতিঝিল থানা পুলিশ।

    পরে গাড়ি পোড়ানোর পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ