ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯
  • ‘কাঁচা আমের জিলাপি’ আমের তৈরী নয়, রসগোল্লার প্রতারণা ফাঁস

    ‘কাঁচা আমের জিলাপি’ আমের তৈরী নয়, রসগোল্লার প্রতারণা ফাঁস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমের জিলাপি নিয়ে প্রচারণায় প্রতারণার আশ্রয় নেওয়ায় রাজশাহী নগরীর ‘রসগোল্লা’ মিষ্টান্নকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) ভোক্তা অধিকার রাজশাহী শাখা এক বিশেষ অভিযানে তাদের এ জরিমানা করে। 

    রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফের নেতৃত্বে বিএসটিআই এবং মহানগর গোয়েন্দা পুলিশ এ অভিযান চালায়।

    ‘কাঁচা আমের জিলাপি’! প্রথমবারের মতো এ বছর তৈরি করা শুরু করে আমের রাজধানী রাজশাহীর ‘রসগোল্লা’ নামে মিষ্টির দোকান। জিলাপিটি ব্যাপক সাড়া ফেলে মানুষের মাঝে। দেশের সব সংবাদমাধ্যম সংবাদ প্রকাশ করে। কারণ সকলে ভেবেছিল এটি সত্যি সত্যি কাঁচা আম দিয়ে তৈরি হচ্ছে! আসলে তা নয়। যে কারণে জরিমানা গুণতে হয়েছে ‘রসগোল্লা’কে।

    সাধারণ জিলাপির দাম ৮০ টাকা কেজি হলেও কেবল মানুষের আগ্রহকে পুঁজি করে তৈরি করা তথাকথিত ‘আমের জিলাপি’ বিক্রি করা হচ্ছিল তিন গুণেরও বেশি ২৫০ টাকা কেজিতে। অথচ এর প্রস্তুতকারক ‘রসগোল্লা’র স্বত্বাধিকারী আরাফাত রুবেলের ভাষ্য অনুযায়ী, এতে আছে ময়দা, কাঁচা আম, চালের গুঁড়া, বেসন, চিনি, তেল ও তিল। জিলাপি তৈরির মূল উপকরণের সঙ্গে ব্লেন্ড করে মেশানো হয় কাঁচা আম। এরপর ভাজা হয় গরম তেলে। এরপর মিষ্টি সিরায় ভিজিয়ে রেখে পরিবেশন করা হয়। অর্থাৎ সাধারণ জিলাপিতে যা থাকে, তাই। কেবল ‘কাঁচা আম’ এখানে অতিরিক্ত। যা ওজনে অতিরিক্ত নয়। স্বাদে অতিরিক্ত।

    রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, ‘ভোক্তা অধিকার অধিদফতরের অভিযানে বিক্রেতাদের দাবি করা কাঁচা আমের কোনও অস্তিত্ব পাওয়া যায়নি। তার বদলে পাওয়া গিয়েছে সবুজ রঙ যা ফুড গ্রেডেরও নয় এবং কাঁচা আমের ফ্লেভার। যে কারণে এ জরিমানা করা হয়েছে।’

    ‘রসগোল্লা’র স্বত্বাধিকারী আরাফাত রুবেলের ফোন নম্বরে কল দিয়ে তাকে পাওয়া যায়নি।

    অভিযানের পর রসগোল্লা তাদের ফেসবুক পেজেও থিম পরিবর্তন করেছে। সেখানে তারা লিখে দিয়েছে ‘কাঁচা আমের জিলাপি নয়, কাঁচা আমের স্বাদের ম্যাংগো ফ্লেভার জিলাপি’।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ