ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • জাতীয় পার্টির তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

    জাতীয় পার্টির তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
    আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার ও মজিবুল হক চুন্নু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব পদ থেকে মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

    সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় দলের দফতর বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


    দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাদেরকে সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৮ জুন প্রেসিডিয়ামের সভার সিদ্ধান্ত অনুযায়ী তিন জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    এদিকে মুজিবুল হক চুন্নুকে বাদ দিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব নিয়োগ দেওয়া দেওয়াকে চরম অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং গঠনতন্ত্রের সরাসরি লঙ্ঘন  বলে মন্তব্য করেছেন সদ্য অব্যাহতিপ্রাপ্ত দুই কো-চেয়ারম্যান— ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদার।

    সোমবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ মন্তব্য করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ