ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • এক আড্ডায় জায়েদ খান ও নিপুণ!

    এক আড্ডায় জায়েদ খান ও নিপুণ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    জায়েদ খান ও নিপুণ আক্তার, চলতি বছর দেশের সিনেমায় সবচেয়ে আলোচিত দুটি নাম। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তারা সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন। এরপর নানান নাটকীয়তায় পদ নিয়ে কাড়াকাড়ি পৌঁছেছে আদালতে। দু’জন দু’জনের বিরুদ্ধে অভিযোগের পাল্লা ভারি করতে থাকেন।

    এখনো সেই সমস্যার সমাধান হয়নি। এর মধ্যেই জানা গেল, বিটিভির একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন জায়েদ খান ও নিপুণ। তবে অবাক হওয়ার কারণ নেই। কেননা, অনুষ্ঠানটির ভিন্ন দুটি পর্বেই অতিথি হয়েছেন তারা।

    আসন্ন রোজার ঈদ উপলক্ষে বিটিভিতে প্রচার হবে বিশেষ সেলিব্রেটি ‘চায়ের আড্ডা’। নূর আনোয়ার রনজুর পরিকল্পনা অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নুসরাত জান্নাত রুহী। জায়েদ খানের পর্বটি প্রচার হবে ৩০ এপ্রিল এবং নিপুণের পর্বটি দেখা যাবে ৭ মে। দুটি পর্বই রাত ১১টায় প্রচার হবে।

    এই অনুষ্ঠানে খোলামেলা ও প্রাণবন্ত আলাপে তারা অভিনয় ও ব্যক্তিগত জীবনের নানা জানা-অজানা তথ্য তুলে ধরেছেন।

    শিল্পী সমিতি নিয়ে আইনি জটিলতা কাটিয়ে অনুষ্ঠানে অংশ নেওয়া প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘আমি আদালতের রায়ের অপেক্ষায় আছে। তবে আমি তো শিল্পী মানুষ। কাজও তো করতে হবে। সে জন্যই বিটিভির এই অনুষ্ঠানে অংশ নিলাম। অনেক দিন পর কাজে ফিরে প্রশান্তি লাগছে।’


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ