ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

    ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফজলুর রহমান খোকন (সভাপতি) ও ইকবাল হোসেন শ্যামলের (সাধারণ সম্পাদক) নেতৃত্বাধীন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্যের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। 

    রোববার (১৭ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ এপ্রিল ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সঙ্গে সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় হয়। সেখানে কেন্দ্রীয় কমিটির সব নেতার সম্মতিক্রমে ছাত্রদলের গঠন-পুনর্গঠন বিষয়ে যাবতীয় ক্ষমতা সংগঠনের অভিভাবক তারেক রহমানের ওপর অর্পণ করা হয়।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি দিয়েছেন। এ কমিটিতে কাজী রওনাকুল ইসলাম শ্রাবণকে সভাপতি, রাশেদ ইকবাল খানকে সিনিয়র সহ-সভাপতি, সাইফ মোহাম্মদ জুয়েলকে সাধারণ সম্পাদক, রাকিবুল ইসলাম রাকিবকে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়াকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ