ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • শুটিংয়ে বৈশাখী সাজে জয়া

    শুটিংয়ে বৈশাখী সাজে জয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবার বৈশাখের প্রথম দিনটি তারকা অভিনেত্রী জয়া আহসানের কাছে ছিল একটু অন্যরকম। কারণ বিশেষ এ দিনটি ইরানি শুটিং ইউনিটের সঙ্গে কাটিয়েছেন এই শিল্পী। এর বেশ কিছু ছবি জয়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। তাতে দেখা যায়, ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম ও তার শুটিং ইউনিটের সবার পরনে বৈশাখী পোশাক। জয়াও সেজেছিলেন বৈশাখী সালোয়ার-কামিজে।

    এ বিষয়ে জয়া আহসান বলেন, ‘পুরো ইউনিটের সবাই গায়ে জড়িয়েছিলাম বৈশাখী পোশাক। ভীষণ আনন্দে কেটেছে পুরোটা দিন।’ গত দুই সপ্তাহ ধরে ওই টিমের সঙ্গে ‘ফেরেশতে’ সিনেমার কাজ করছেন জয়া।

    ইরানি নির্মাতাকে ধন্যবাদ জানিয়ে জয়া আরও বলেন, ‘১৪২৯ বঙ্গাব্দের প্রথম দিনে পুরোনো অভিজ্ঞতা নতুন করে অনুভব করার সুযোগ হলো। দিনব্যাপী কাজ করেছি সেই চারুকলা, রমনার বটমূলে। কত বছর পর সেখানে যাওয়া, তাও নববর্ষকে বরণ করে নেওয়ার এই বিশেষ দিনে, আহ! অদ্ভুত ভালো লাগায় আচ্ছন্ন ছিলাম পুরোটা দিন। এই সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম ও তার ইরানি ইউনিটকে।’

    ব্যস্ততার কারণে এতদিন সিনেমার শুটিংয়ের বিষয়ে কিছুই জানাতে পারেননি জয়া। বিস্তারিত তথ্য নিয়ে শিগগিরই হাজির হবেন বলে জানিয়েছেন এই নন্দিত অভিনেত্রী। এছাড়াও জয়া সম্প্রতি কলকাতায় ‘কালান্তর’ নামে নতুন একটি ছবিতে অভিনয় শুরু করেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ