ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • আবারও ভোট এফডিসিতে, প্রার্থী হচ্ছেন হিরো আলম

    আবারও ভোট এফডিসিতে, প্রার্থী হচ্ছেন হিরো আলম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আবারও ভোটের বাদ্য বাজছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন-বিএফডিসি’তে। আগামী ২১ মে সেখানে অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন। যাতে অংশ নিতে যাচ্ছেন সামাজিক মাধ্যমে ভাইরাল অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম।

    নির্বাচন অংশ নেওয়ার লক্ষ্যে আজ সোমবার (১৮ এপ্রিল) দুপুরে বিএফডিসিতে গিয়ে প্রযোজক সমিতির অফিসে সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন তিনি।

    এ প্রসঙ্গে হিরো আলম বলেন, প্রযোজক সমিতি থেকে নির্বাচনের মনোনয়নপত্র কেনার পর আমি কলকাতায় ছিলাম। তাই জমা দিতে একটু সময় নিতে হলো। আমি সব সময় বিশ্বাস করি স্বাধীন থাকলে অনেক কাজ করা যায়। তাই সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছি।

    এফডিসির সবচেয়ে প্রভাবশালী সংগঠন প্রযোজক সমিতি। গত বছরের মার্চ থেকে এই সমিতি নেতৃত্বশূন্য। বর্তমানে সমিতির প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নুরুল হক। তার তত্ত্বাবধানে আগামী ২১ মে অনুষ্ঠিত হবে এই নির্বাচন।

    বগুড়ার ছেলে হিরো আলম নিজের টাকায় পাঁচটি চলচ্চিত্র বানিয়েছেন। ফলে সদস্যপদ লাভ করেছেন এই সংগঠনের।

    হিরো আলমকে আগেও রাজনীতির মাঠে দেখা গেছে। গত জাতীয় নির্বাচনে অংশ নিয়েও হইচই ফেলে দিয়েছিলেন তিনি। দেখা যাক এবার কী ঘটে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ