ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • কখনই কোনো নারীকে আঘাত করিনি

    কখনই কোনো নারীকে আঘাত করিনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাবেক স্ত্রী আম্বার হার্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা জনি ডেপ। অভিনেত্রী আম্বার হার্ড দ্য ওয়াশিংটন পোস্টে একটি লেখা লিখেছিলেন। তাতে তিনি দাবি করেন, জনি ডেপের নির্যাতনের শিকার হয়েছেন তিনি। পরে জনি ডেপ আম্বারের বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলা করেন। ওই মামলার পর ১০০ মিলিয়ন ডলারের পাল্টা মামলা করেন আম্বার।

    নিজের ৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলায় জনি ডেপ দাবি করেছেন, তিনি কখনই স্ত্রী আম্বার হার্ডকে আঘাত করেননি। এমনকি কোনো নারীকে তিনি কখনও আঘাত করেননি।

    জনি ডেপ আরও জানান, ‌‘আম্বারের উপসম্পাকীয় প্রকাশিত হওয়ার পর তার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। সত্যটা সামনে আসুক- এখন সেটাই তিনি চান।’

    ২০১৫ সালে বিয়ে করেন জনি ও আম্বার। দুই বছরের মাথায় তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। আম্বারের আইনি দলের দাবি, জনি ডেপ অ্যালকোহলে আসক্ত। তিনি তার সঙ্গীকে নির্যাতন করেছেন। তবে জনি ডেপের প্রতিনিধিদের দাবি, আম্বারের অভিযোগের ভিত্তি নেই। জনি ডেপের সুনাম নষ্ট করতেই এমন অভিযোগ তোলা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ