ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • আগুন পান বিক্রি করছেন প্রভা!

    আগুন পান বিক্রি করছেন প্রভা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে দেখা গেল পান দোকানির ভূমিকায়। টুকটুকে লাল শাড়ি পরে মায়াবিনী হয়ে বিক্রি করছেন পান। তাও আবার সাধারণ পান নয়, আগুন পান!

    বাস্তবে নয়, এমনটা নাটকের প্রয়োজনেই করেছেন প্রভা। নাম ‘লাইলি মজনুর পানের দোকান’। নাটকটি রচনা করেছেন সেজান নূর। পরিচালনায় তাইফুর জাহান আশিক।

    এ নাটকে লাইলির ভূমিকায় অভিনয় করেছেন প্রভা। তার বিপরীতে মজনু রূপে থাকছেন দাপুটে অভিনেতা মোশাররফ করিম। এছাড়াও আছেন মুকুল সিরাজ, ইকবাল, আনিসুল হক বরুণ, সূচনা শিকদার, আনোয়ার প্রমুখ।

    বুধবার (২০ এপ্রিল) নির্মাতা তাইফুর জাহান আশিক নাটকটির একটি টিজার প্রকাশ করেছেন। সেখানে দেখা গেল, প্রভা ও মোশাররফ দু’জনেই পানের দোকানদার। পান বিক্রি নিয়ে তাদের মধ্যে চলে প্রতিযোগিতা। এর মাঝেই নানা হাস্যরসাত্মক ঘটনার অবতারণা হয়।

    ‘লাইলি মজনুর পানের দোকান’ প্রযোজনা করেছেন মো. হাবিবুর রহমান। ঈদ উপলক্ষে হিয়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানা গেছে।

    উল্লেখ্য, প্রভাকে এখন আগের মতো নিয়মিত নাটকে পাওয়া যায় না। শোনা যায়, তাকে নিয়ে অনেকে কাজ করতে আগ্রহী নন। আবার তিনি নিজেও ব্যক্তিগত জীবনকে বেশি গুরুত্ব দিচ্ছেন। কয়েক মাস আগে তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। সংগীত তারকা ইমরান মাহমুদুলের সঙ্গে তিনি প্রেম করছেন বলে শোনা যায়। তবে সে বিষয়ে তারা কেউই কিছু বলেননি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ