ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ‘কেজিএফ ২’ দর্শককে লক্ষ্য করে গুলিবর্ষণ

    ‘কেজিএফ ২’ দর্শককে লক্ষ্য করে গুলিবর্ষণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘কেজিএফ ২’ ঝড়ে কাঁপছে ভারতের সিনেমা অঙ্গন। পুরো ভারতজুড়ে অবিশ্বাস্য সাড়া ফেলেছে সিনেমাটি। মুক্তির পর মাত্র সাতদিনে বিশ্বব্যাপী ৭০০ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে এটি। হিন্দিতে ‘বাহুবলী ২’ ও ‘দঙ্গল’-এর রেকর্ডও ভেঙে দিয়েছে।

    এমন জয়জয়কারের মধ্যেই ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা। ‘কেজিএফ ২’র শো চলাকালীন সিনেমা হলের ভেতরেই চলল গুলি। তাতে এক দর্শক আহত হয়েছেন। খবর : ইন্ডিয়ান এক্সপ্রেস। 

    প্রতিবেদনে জানানো হয়, ‘কেজিএফ ২’ সিনেমার মূল অঞ্চল অর্থাৎ কর্ণাটকে এই ঘটনা ঘটেছে। সেখানকার ‘রাজশ্রী’ সিনেমা হলে বন্ধুদের নিয়ে সিনেমাটি দেখতে গিয়েছিলেন বসন্ত নামের এক যুবক। তবে তিনি অন্য আরেকজনের সিটে পা তুলে আরাম করে সিনেমা দেখছিলেন।

    এটা মেনে নিতে পারেননি ওই সিটের ব্যক্তি। তিনি বসন্তকে নিষেধ করেন। কিন্তু পা সরাতে নারাজ বসন্ত। এক পর্যায়ে হলের ভেতরেই তাদের মধ্যে হাতাহাতি হয়। এরপর হল থেকে বেরিয়ে যান ওই ব্যক্তি।

    সবাই ভেবেছিল, ঘটনা শেষ। এবার সিনেমা দেখা যাক নিশ্চিন্তে। কিন্তু কিছুক্ষণ পর হঠাত ওই ব্যক্তি বন্দুক নিয়ে সিনেমা হলে প্রবেশ করেন এবং গুলি ছোঁড়েন। প্রথমে লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয় গুলি ওই যুবক অর্থাৎ বসন্তের গায়ে আঘাত হানে।

    এই ঘটনায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সিনেমা হলে। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে বসন্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে, তিনি এখন শঙ্কামুক্ত। অন্যদিকে যে ব্যক্তি গুলি চালিয়েছেন, তাকে খোঁজা শুরু করেছে পুলিশ। তিনি কোথায় বন্দুক পেয়েছেন, পূর্বের কোনো শত্রুতা ছিল কিনা, এসবের তদন্ত চলছে।

    উল্লেখ্য, ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘কেজিএফ: চ্যাপ্টার ১’ সিনেমার সিকুয়েল ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। দুটি সিনেমাই নির্মাণ করেছেন প্রশান্ত নীল। মূল চরিত্রে অভিনয় করেছেন কন্নড় সিনেমার তারকা যশ। দ্বিতীয় পর্বে আরও আছেন সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন, শ্রীনিধি শেঠি, প্রকাশ রাজ প্রমুখ।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ