ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • সিনেমা হলে কেজিএফ দেখা নিয়ে ঝামেলা, যুবক গুলিবিদ্ধ

    সিনেমা হলে কেজিএফ দেখা নিয়ে ঝামেলা, যুবক গুলিবিদ্ধ
    কেজিএফ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শখ করে দেখতে এসেছিলেন কেজিএফ। কিন্তু তার পরিণাম যে এমন হতে পারে তা বোধহয় কল্পনাও করতে পারেননি ২৭ বছরের ভারতের কর্ণাটকের যুবক। চলল গুলি, যার ফলে প্রাণে বেঁচে গেলেও এখন হাসপাতালে ভর্তি তিনি। পুলিশ সূত্রে জানা গেছে, আহত ব্যক্তির নাম বসন্ত কুমার।

    তিনি কেরলের মুগালি গ্রামের বাসিন্দা তিনি। মুগলি বন্ধুদের সঙ্গে দেখতে এসেছিলেন ব্লকবাস্টার ছবিটি। কিন্তু সিনেমা হলের মধ্যেই বাধে বিপত্তি। ঝগড়া লাগে সামনের সিটে বসা এক ব্যক্তির সঙ্গে। ঠিক কী হয়েছিল?

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঝামেলার সূত্রপাত সিনেমার সিটে পা রাখাকে কেন্দ্র করে। কর্ণাটকের হাভেরি অঞ্চলের রাজশ্রী সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে সামনের সিটে পা রাখেন বসন্ত। ওই আসনে বসা ব্যক্তি তাঁকে বারণ করেন। কিন্তু বসন্ত না শোনায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুজনেই। এর পরেই নাকি অপর ব্যক্তি সিনেমা হল থেকে বেরিয়ে হাতে বন্দুক নিয়ে আবারও প্রেক্ষাগৃহে আসেন।  

    দুই বার গুলি চালান সেই ব্যক্তি, প্রথমটি শূন্যে আর দ্বিতীয় গুলি গায়ে লাগে বসন্তের। ঘটনায় হতচকিত হয়ে পড়েন সকলেই। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন বসন্ত। পুলিশের সাহায্যে তাঁকে ভর্তি করা হয় নিকটবর্তী হাসপাতালে। যদিও হাসপাতাল সূত্রে জানা গেছে, এই মুহূর্তে সেই ব্যক্তি বিপদমুক্ত।

    তবে অভিযুক্ত পলাতক। পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে। কী করে তিনি বন্দুক জোগাড় করলেন তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে ওই দুই ব্যক্তির কোনও পুরনো শত্রুতা ছিল না। পা রাখাকে কেন্দ্র করেই এই পরিণতি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ