ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাহাউদ্দিন নাছিম

    শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাহাউদ্দিন নাছিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ক্ষুধা  ও দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

    শুক্রবার বিকেলে রাজধানীর কেআইবি কনভেনশন হলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। 
     
    প্রধান অতিথির বক্তব্যে আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, কৃষিবিদরা দেশের কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ উপমহাদেশের কৃষি শিক্ষার সর্বপ্রাচীন প্রতিষ্ঠান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 

    তিনি আরো বলেন, অনেক কৃষিবিদ নানা জায়গায় এখনো বঞ্চনার শিকার হচ্ছে। এগুলো শিগগিরই সমাধান করতে হবে। কৃষিবিদদের প্রতি  প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় আন্তরিক। 

    অনুষ্ঠানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কৃষিবিদ ড. কামাল উদ্দিন আহমেদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কৃষিবিদ মেজবাহ উদ্দিন, কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কৃষিবিদ প্রফেসর ড. শহীদুর রশীদ ভূঁইয়া, সাবেক সচিব ও পিএসসির সদস্য কৃষিবিদ ফয়েজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ