ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মিছিল-মিটিং বন্ধ করা পুলিশের দায়িত্ব নয়

    মিছিল-মিটিং বন্ধ করা পুলিশের দায়িত্ব নয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বয় চন্দ্র রায় বলেছেন, মিছিল মিটিং বন্ধ করা পুলিশের দায়িত্ব নয়। এ ধরনের আচরণ জনগণের উপর জুলুম করা। প্রজাতন্ত্রের কর্মচারী আপনারা। তথাকথিত প্রধান মন্ত্রীর ব্যক্তিগত কর্মচারীর মতো কাজ করবেন না।

    রোববার দুপুরে সাভারের জিরাবো এলাকায় সাভার থানা, পৌর ও আশুলিয়া থানা বিএনপির দ্বি-বার্ষিকী সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এ সময় তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তা বিচারপতিদের রায় নয়, শেখ হাসিনার রায়। আমরা বিচারপতিদের রায় মাথা পেতে নিতে চাই। তবে খালেদা জিয়ার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তা স্বয়ং শেখ হাসিনা নিজে দিয়েছেন।

    বক্তব্য শেষে সাভার থানা বিএনপির সভাপতি হিসেবে সাইফউদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে গোলাম মোস্তফার নাম ঘোষণা করা হয়। এছাড়াও সাভার পৌর বিএনপির সভাপতি হিসেবে খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু ও সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি। এবং আশুলিয়া থানা বিএনপির সভাপতি হিসেবে আজগর হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়ার নাম ঘোষণা করা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ