ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • মাহফুজুর রহমানের হাতে হারিকেন

    মাহফুজুর রহমানের হাতে হারিকেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    শুরুটা ছিলো ২০১৬ সালের কোরবানি ঈদে। সেই ঈদে গায়ক হিসেবে হাজির হোন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। প্রথম বছরই গান গেয়ে হইচই ফেলে দেন তিনি। তার গান নিয়ে চলতে থাকে আলোচনা সমালোচনা। সেই যাত্রা আর থামেনি।

    এখন তো ঈদ আয়োজন  এখন ড. মাহফুজুর রহমানের একক গানের অনুষ্ঠান ছাড়া কল্পনা করা যায় না। কারণ ঈদে তার একক গানের অনুষ্ঠান ইস্যু হয়ে উঠে স্রোতামহলে। টিআরপিতেও অন্যসব অনুষ্ঠানকে টেক্কা দিয়ে উপরে উঠে আসে তার গাওয়া একক গানের অনুষ্ঠান। আসন্ন ঈদেও একক গানের অনুষ্ঠান নিয়ে আসছেন তিনি। এবারের তার একক সঙ্গীতানুষ্ঠানের নাম ‘তুমি আমার প্রেয়সী’। এটিএন বাংলার এক মেইলবার্তায় জানানো হয়েছে এই তথ্য।
     
    মেইলবার্তায় জানানো  ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। যাতে রয়েছে মোট ১০টি গান। গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন শেখ রেজা শানু, নাজমা মোহাম্মদ এবং রাজেশ ঘোষ। সম্প্রতি এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়ন করা হয়েছে। আর সেই চিত্রায়নের একটি দৃশ্যেই হাতে হারিকেন নিয়ে হাজির হয়েছেন মাহফুজুর রহমান।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ