ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • মোশাররফ করিমের নতুন সিরিজ ‘দৌড়’

    মোশাররফ করিমের নতুন সিরিজ ‘দৌড়’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নতুন আরেকটি ওয়েব সিরিজ নিয়ে হাজির হতে যাচ্ছেন এই নন্দিত অভিনেতা। ‘দৌড়’ নামের সিরিজটি পরিচালনা করেছেন রায়হান খান। এতে মোশাররফ করিমের সঙ্গে আরো অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান ও ইন্তেখাব দিনার। চারজন চোরের চরিত্রে আছেন ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, স্বগত এবং উজ্জ্বল মাহমুদ।

    ‘দৌড়’র মাধ্যমে প্রথমবারের মতো কোনো সিরিজে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন বাস্তব জীবনে তার সহধর্মিণী রোবেনা রেজা। এরই মধ্যে সিরিজটি ট্রেলার মুক্তি পেয়েছে অনলাইনে, আর ঈদ উপলক্ষে হইচই-তে পুরো সিরিজ আসছে আগামী ২ মে।

    ‘দৌড়’-এ ব্যক্তিগত জীবনে ভীষণ সংসারী, একজন বিশিষ্ট ব্যবসায়ী  রুহুল আমিন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। রুহুল আমিনের প্রায় বিস্মৃত একটি অন্ধকার অতীত রয়েছে। কেউ ধারণা করতে পারেনি যে এই অতীত দীর্ঘদিন পর রুহুল আমিনকে তাড়া করে তার গোছানো জীবনকে এলোমেলো করে দেবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ