ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • অনেকেই তাদের মেয়েদের মিশতে দিতো না

    অনেকেই তাদের মেয়েদের মিশতে দিতো না
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলা সিনেমার পাশাপাশি মালয়ালম, তেলুগু সিনেমায় অভিনয় করেছেন। টলিউডের কনিষ্ঠতম প্রযোজক হয়েছেন। নিজের মতো ক্যারিয়ার এগিয়ে নিলেও কিছু আক্ষেপ রয়েছে এনার। কটাক্ষের শিকার হয়েছিলেন এনা সাহা।

    সম্প্রতি ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে এই প্রযোজক ও অভিনেত্রী বলেন, ‘খুব ছোট থেকেই অভিনয়ে। অভিভাবকেরা বুঝতে পারতেন না, এটা আমার পেশা। ভাবতেন, খারাপ কোনো কাজ করছি। তাই তাদের মেয়েদের মিশতে দিতেন না আমার সঙ্গে। ’

    ছেলেবেলায় স্কুলে তাই কোনো বন্ধু ছিল না এনার! তার এমন কথায় সমর্থন জানিয়েছেন তার মা বনানী সাহা। সঞ্চালক রচনা ব্যানার্জিকে জানিয়েছেন, ছোটবেলা থেকে তার বড় মেয়ে নাচের অনুষ্ঠান করত। সেখান থেকেই ইন্ডাস্ট্রির নজরে আসে এনা। প্রযোজকরা বনানীর সঙ্গে যোগাযোগ করেন এনাকে অভিনয়ে আনার জন্য। অভিনেত্রীর ঝুলিতে ‘বোঝে না সে বোঝে না’, ‘চিরদিনই তুমি যে আমার ২’, ‘রাজকাহিনী’, ‘ভূত চতুর্দশী’, ‘এসওএস কলকাতা’র মতো জনপ্রিয় ছবি।


    ছোট থেকে নানা মাধ্যমে কাজ করতে করতে নবম শ্রেণিতে থাকতে প্রথম বড় পর্দায় অভিনয়ের সুযোগ পান ‘চিনেবাদাম’ ছবির নায়িকা-প্রযোজক এনা। তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একটা সময়ে এনার কোনো বন্ধু ছিল না। এখন প্রেম দিবসের দিনে তাকে নাকি একসঙ্গে ১৪ হাজার ছেলে বলে, ‘ভালোবাসি!’ হাসতে হাসতে নিজেই জানিয়েছেন এনা। তিনি মনে করেন, ‘যা হয়, তা ভালোর জন্যই হয়। ’


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ