ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • কৌশানির ছবিতে নেতিবাচক মন্তব্যের ছড়াছড়ি

    কৌশানির ছবিতে নেতিবাচক মন্তব্যের ছড়াছড়ি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলকাতার এই প্রজন্মের নায়িকা কৌশানি মুখার্জি। আত্মপ্রকাশ করেছেন সবে ছয় বছর। এরইমধ্যে নিজের অবস্থান পাকা করে নিয়েছেন। কলকাতার পাশাপাশি কাজ করেছেন বাংলাদেশের সিনেমাতেও।

    সিনেমায় চরিত্রের প্রয়োজনে বিভিন্ন রূপে হাজির হন। তবে সোশ্যাল মিডিয়ায় কৌশানি অনেকখানি খোলামেলা আর সাহসী। প্রতিনিয়ত আবেদনময়ী ছবি শেয়ার করে ভক্তদের মাতিয়ে রাখেন। আবার সেসব ছবির জন্য নিন্দাও সহ্য করতে হয় নেটিজেনদের।

    ফের একই ঘটনা ঘটল। মঙ্গলবার (২৬ এপ্রিল) ফেসবুকে দুটি নতুন ছবি পোস্ট করেন কৌশানি। যেখানে তাকে একটি শর্ট গাউনে দেখা গেছে। আবেদনময়ী ভঙ্গিমায় অভিনেত্রী বসে আছেন একটি চেয়ারে।

    ছবিতে কৌশানি দুই পা দুদিকে ছড়িয়ে সামনের দিকে কিছুটা ঝুঁকে রয়েছেন। এটাই হয়েছে বিপত্তির কারণ। সাধারণত হাই-কমোডে এমনভাবে বসে মানুষ। আর এই বিষয়ক মন্তব্যেই ভরে গেছে তার ছবির কমেন্ট বক্স।

    তানজিল ইসলাম দুলাল নামের একজন লিখেছেন, ‘কেউ একটু পানির বদনা এগিয়ে সাহায্য করুন’, শিশির নামের একজন মন্তব্য করেছেন, ‘এভাবেই কমোডে বসতে হয়’, রকিবুল ইসলাম রতন নামে আরেক অনুসারী লিখেছেন, ‘কী ব্যাপার টয়লেটের উপর বসে আছো নাকি?’

    এরকম অসংখ্য নেতিবাচক মন্তব্য জমা পড়েছে কৌশানির ছবিটির নিচে। তবে তিনি কোনো মন্তব্যেই প্রতিক্রিয়া জানাননি। কেননা এমন পরিস্থিতির মুখোমুখি তাকে প্রায়ই হতে হয়।


    উল্লেখ্য, ২০১৫ সালে ‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় কৌশানির। এতে তার নায়ক ছিলেন বনি সেনগুপ্ত। একসঙ্গে কাজের সুবাদে তারা প্রেমে জড়িয়ে পড়েন। পরবর্তীতে আরও কয়েকটি সিনেমায় তাদেরকে জুটি হতে দেখা গেছে।

    গত বছরের শেষ দিকে বাংলাদেশে এসে অভিনয় করেছেন কৌশানি। সিনেমার নাম ‘প্রিয়া রে’। শাপলা মিডিয়ার প্রযোজনায় সিনেমাটিতে তার নায়ক শান্ত খান। এছাড়া সম্প্রতি তিনি কলকাতায় ‘অন্তর্জাল’ নামে নতুন আরেকটি সিনেমায় কাজ করেছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ