ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • নিখোঁজ ও নিহত বরিশাল যুবদল নেতাদের পরিবারকে সহায়তা

    নিখোঁজ ও নিহত বরিশাল যুবদল নেতাদের পরিবারকে সহায়তা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ১ যুগে নানা কারণে নিখোঁজ ও হত্যার শিকার নেতাকর্মীদের বাসায় আর্থিক সহয়তা পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান। ওই সহায়তা পৌঁছে দেয়ার পাশাপাশি সংশ্লিষ্ট পরিবারগুলোকে ঈদ সামগ্রী দিয়েছে বরিশাল জেলা ও মহানগর যুবদল। মঙ্গলবার বেলা ১২টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্তরে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা হস্তান্তর করা হয়। 


    এ সময় প্রতিপক্ষের হাতে নিহত উজিরপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহআলম চুন্নুর পরিবারের জন্য তার ভাই সোলায়মানের হাতে আর্থিক সহয়তা বাবদ নগদ ৩ হাজার টাকা এবং স্থানীয় যুবদলের উদ্যোগে তাদের পরিবারকে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়। একইভাবে নিখোঁজ ছাত্রদল নেতা কালু ও মিরাজের পরিবারকেও আর্থিক সহায়তা এবং যুবদলের উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়। 

    এ সময় জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, সহসভাপতি সালাউদ্দিন নাহিদ ও কবির হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক আসলাম উদ্দিন বাচ্চু, সহসাধারণ সম্পাদক নুরুল আলম কয়েস এবং উজিরপুর উপজেরা যুবদলের আহবায়ক শামসুদ্দোহা আজাদসহ অনান্যরা উপস্থিত ছিলেন। 


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ