ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভালো খবর নিয়ে আসবেন

    ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভালো খবর নিয়ে আসবেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর কিছু ভালো খবর নিয়ে আসবেন বলে আশা করছি। জয়শঙ্কর আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে এক দিনের সফরে আসছেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্ভবত তিনি (জয়শঙ্কর) সুসংবাদ নিয়ে আসবেন। তিনি আমাদের চমক দেবেন।’

    ড. মোমেন বলেন, তিনি তার ভারতীয় প্রতিপক্ষের এ সফরে খুশি। কারণ বাংলাদেশ এবং ভারত একটি ‘মধুর’ সম্পর্ক উপভোগ করছে। আমরা সবসময় তাকে (জয়শঙ্কর) এখানে স্বাগত জানাই। 

    পররাষ্ট্রমন্ত্রী আরো জানিয়েছেন, জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন এবং তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। 

    তিনি বলেন, জয়শঙ্করের এ সফরের সময় নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য সপ্তম বাংলাদেশ-ভারত জয়েন্ট কনসালটেটিভ কমিশন (জেসিসি) বৈঠকের তারিখ নির্ধারণ করা হবে। আমরা আমাদের সব গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবো।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ