ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ভেঙে গেলো সুবাহ-ইলিয়াসের সংসার

    ভেঙে গেলো সুবাহ-ইলিয়াসের সংসার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝগড়াঝাঁটি, কাদা ছোঁড়াছুড়ি আর আইনি লড়াইয়ের পর ভেঙেই গেল সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন ও মডেল-অভিনেত্রী সুবাহর সংসার। সুবাহকে তালাক দিয়েছেন ইলিয়াস। গত ১৩ মার্চ সুবাহকে তালাকের নোটিশ পাঠান তিনি।

    খবরটি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ইলিয়াস নিজেই। তিনি জানান, তালাকের নোটিশ যথানিয়মে সুবাহর বরাবর পাঠানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই সেটা কার্যকর হয়ে যাবে।

    গত বছরের ১ ডিসেম্বর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন ইলিয়াস ও সুবাহ। এর কয়েকদিন পর খবরটি প্রকাশ্যে আনেন তারা। কিন্তু বিয়ের এক সপ্তাহ না গড়াতেই তুমুল বিবাদে জড়িয়ে পড়েন দম্পতি। যা হাতাহাতির পর্যায়েও চলে যায়।

    সুবাহ অভিযোগ তোলেন, ইলিয়াস আগের স্ত্রীকে ডিভোর্স না দিয়েই তাকে বিয়ে করেছেন। ফলে তিনি প্রতারণার শিকার হয়েছেন। অন্যদিকে ইলিয়াস দাবি করেন, তাকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন সুবাহ।

    এক পর্যায়ে সুবাহর বাসা থেকে বের হয়ে দুবাই চলে যান ইলিয়াস। এরপর গায়কের নামে মামলা দায়ের করেন অভিনেত্রী। ইলিয়াসও থেমে থাকার পাত্র নন। তিনিও পাল্টা মামলা করেন সুবাহর নামে।

    গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায়, একে-অপরের নামে কাদা ছোঁড়াছুড়ি করেছেন ব্যাপক। তবে শেষ পর্যন্ত নিয়ম অনুযায়ী বিচ্ছেদের পথে হাঁটলেন তারা। যদিও এ বিষয়ে সুবাহর কোনো প্রতিক্রিয়া এখনো আসেনি।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ