ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • সড়ক অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো আছে

    সড়ক অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো আছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সড়ক অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (২৯ এপ্রিল) বেলা ১১ টায় গাবতলি বাসটার্মিনাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

    বাস মালিকদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, সারা বছর আপনারা আয় করেন, ঈদের সময় আমি জানি ফেরার সময় কোন যাত্রী থাকে না। গত দুই বছর মানুষ মহামারীর কারনে বিচ্ছিন্নভাবে ঘরমুখো ছিল। তাই এবার অনেকেই বাড়ি যাচ্ছেন ঈদ পালন করতে। আমি বলবো জাতীয় স্বার্থে আপনারা বিষয়টি দেখবেন, ত্যাগ স্বীকার করবেন।  

    তিনি আরও বলেন, এবার সড়ক অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো আছে। গাজীপুরে সড়কে যে সংকট ছিল, এবার আর সেই সংকট থাকবে না। উত্তরবঙ্গের সড়কে ঈদের সময় যে সমস্যা হয়, সেটাও আমরা উত্তরণ করেছি। কাজেই সেখানেও কোন সংকট হবে বলে মনে হয় না।  

    সেতুমন্ত্রী বলেন, পরিবহনের সবাই যদি সচেতন হন, রং সাইডে গাড়ি যদি না চালান, একটু ভির হলেই দেখা যায়, অনেকেই রং সাইডে চলে যান। রং সাইডে দুই চারটা গাড়ি গেলেই পুরো রাস্তায় যানজট লেগে যায়। যার যে দায়িত্ব সেটা যথাযথ ভাবে পালন করা হলে, এবারের ঈদ যাত্রা অনেকটাই ভালো হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ