ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • সালমানের আগামী ছবিতে শেহনাজ গিল

    সালমানের আগামী ছবিতে শেহনাজ গিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিগ বস ১৩ বদলে দিয়েছে শেহনাজ গিলের জীবন। বিগ বসের ঘরে তার মিষ্টি স্বভাবে মুগ্ধ হয়ে যান দর্শকেরা। রাতারাতি লাইমলাইটে চলে আসেন শেহনাজ গিল। দেখতে সুন্দর শেহনাজ নিজেই জানান যে তাকে সবাই পাঞ্জাবের ক্যাটরিনা বলে ডাকেন। তবে তার রূপ নয়, তার সারল্যে মজে যায় সকলেই। এই ঘরেই প্রেমে পড়েন শেহনাজ। সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তার রসায়নে মুগ্ধ ছিল সকলেই। 

    কিন্তু এরই মাঝে ঘটে দুর্ঘটনা। সিদ্ধার্থের অকালমৃত্যুতে ভেঙে পড়েন শেহনাজ। বেশ কয়েকদিন প্রায় লোকচক্ষুর আড়ালে চলে যান নায়িকা। কিন্তু এরপর ফিরে আসেন তিনি। সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পরও ‘সিডনাজ’ ভক্তদের কাছে এই জুটির আবেদন চিরন্তন। এরই মাঝে কখনও পাঞ্জাবী ছবিতে কখনও ফটোশুটে ঝড় তোলেন শেহনাজ। এবার তার ফ্যানেরা পেল এক দারুণ খবর। শোনা যাচ্ছে, সালমান খানের ‘কাভি ইদ কাভি দিওয়ালি’তে দেখা যাবে শেহনাজ গিলকে। 

    আগামী বছর ইদে মুক্তি পাবে সালমান খানের ‘কাভি ইদ কাভি দিওয়ালি’। এই ছবিতে সালমানের সঙ্গে অভিনয় করবেন পূজা হেগড়ে, আয়ুশ শর্মারা। এই ছবির গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছেন শেহনাজ গিল। সূত্রের খবর, ছবিতে আয়ুশ শর্মার বিপরীতে দেখা যাবে শেহনাজকে। তবে ঠিক কেমন চরিত্রে দেখা যাবে তাকে তা এখনও অজানা। ‘কাভি ইদ কাভি দিওয়ালি’র হাত ধরেই বলিউডের পর্দায় অভিষেক হবে শেহনাজের।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ