ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • সৈকতে জমে উঠেছে নায়িকার ‘অবৈধ’ প্রেম, ভিডিওতে মুখ অস্পষ্ট

    সৈকতে জমে উঠেছে নায়িকার ‘অবৈধ’ প্রেম, ভিডিওতে মুখ অস্পষ্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভালোবেসে ঘর বেঁধেছিলেন টলিউড অভিনেত্রী দেবলীনা দত্ত ও পরিচালক তথাগত মুখার্জি। গত বছরের শেষের দিকে জানা যায়, নায়িকা বিবৃতি চ্যাটার্জির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন তথাগত।

    এই ‘অবৈধ’ প্রেমের কারণে ভেঙে গেছে দেবলীনা-তথাগতর সংসার। যদিও ওই সময়ে বিবৃতির সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেননি এই নির্মাতা।
     
    এদিকে বিবৃতি ও তথাগত তাদের ফেসবুকে দুটি পোস্ট করেছেন। আর তাকে কেন্দ্র করে এ জুটির প্রেম নিয়ে জোর আলোচনা চলছে টলিউড ইন্ডাস্ট্রিতে। বিবৃতির পোস্ট করা ভিডিওতে দেখা যায়, সমুদ্র সৈকতে দুজন নারী-পুরুষ হাঁটছেন। নারীটির পদচিহ্ন অনুসরণ করছেন পুরুষ সঙ্গী। কিছুক্ষণ পর সমুদ্রের ঢেউ এসে সেই চিহ্ন মুছে দেয়। যদিও এ দুজন নারী-পুরুষের মুখ দেখা যায় না।

    অন্যদিকে তথাগত সৈকতে তোলা এক নারীর কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন। তাতেও ওই নারীর মুখটি স্পষ্ট নয়।

    এ বিষয়ে কথা বলতে বিবৃতির সঙ্গে যোগাযোগ করে ভারতীয় একটি সংবাদমাধ্যম। কার সঙ্গে সমুদ্র দর্শনে গিয়েছেন? এমন প্রশ্নের জবাব বিবৃতি রহস্য করে দিয়েছেন। তার ভাষায়- সব বলে দিলে কি মজা থাকে নাকি? কিছু তো রহস্যের আড়ালে রেখে দিতে হয়; তবেই না জীবন।

    বিবৃতি আরো কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছেন। সেসব ছবিতেও একজন পুরুষের উপস্থিতি দেখা যায়। তবে এসব ছবির ক্যামেরাম্যানের নাম জানাননি তিনি। কিন্তু কোনো কোনো ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ভিটামিন ই’। কে এই ‘ভিটামিন ই’? এই প্রশ্নের উত্তর সরাসরি না মিলেনি। কিন্তু নেটিজেনদের দাবি-বিবৃতির সঙ্গে সৈকতে জমিয়ে প্রেম করছেন তথাগত মুখার্জি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ