ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • মারা গেছেন ‘কেজিএফ ২’ খ্যাত অভিনেতা

    মারা গেছেন ‘কেজিএফ ২’ খ্যাত অভিনেতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বক্স অফিসে ধামাকা ব্যবসা করছে যশ অভিনীত কন্নড় ছবি ‘কেজিএফ চ্যাপ্টার ২’। সম্প্রতি ১০০০ কোটির মাইলফলকও ছুঁয়েছে। কিন্তু আনন্দ উদযপানের মাঝেই মন খারাপ করা খবর কেজিএফ পরিবার ও ভক্তদের জন্য। চলে গেলেন অভিনেতা মোহন জুনেজা। মাত্র ৫৪ বছর বয়সেই থামল তার পথচলা।

    দক্ষিণী ছবির পরিচিত কৌতুকাভিনেতা মোহন জুনেজা। এদিন কেজিএফ-এর প্রযোজনা সংস্থা হোমবালে ফিল্মস-এর তরফে শোকবার্তা জারি করে মোহন জুনেজার মৃত্যুর খবর জানানো হয়।


     
    শনিবার সকালেই মৃত্যু হয়েছে মোহন জুনেজার। দীর্ঘদিন ধরেই লিভার সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি ঘটলে বেঙ্গালুরুর এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। কিন্তু শেষরক্ষা হল না।

    কেজিএফ’ পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মোহনের পরিবার, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য আমাদের আন্তরিক সমবেদনা। কন্নড় ছবির জগতে সেরা অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। কেজিএফ পরিবারেরও সদস্য ছিলেন তিনি।’

    প্রায় এক দশক ধরে কমেডিয়ান হিসেবে খ্যাতি অর্জন করেছেন মোহন। তামিল, তেলুগু, মালয়লম ও হিন্দি মিলিয়ে প্রায় ১০০-এর বেশি ছবিতে কাজ করেছেন। সম্প্রতি তিনি ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এ অভিনয় করেছেন। ‘কেজিএফ’-এর প্রথম ছবিতেও তিনি ছিলেন।

    এছাড়া একাধিক ধারাবাহিকেও কাজ করেছেন তিনি। তার অনুরাগীরা তাকে ‘চেল্লাটা’ ছবি দিয়ে মনে রাখবে চিরকাল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ