ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ৭ দিনের প্রেমেই বিয়ে করেন পরী-রাজ, জানালেন গোপন খবর

    ৭ দিনের প্রেমেই বিয়ে করেন পরী-রাজ, জানালেন গোপন খবর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাত্র সাতদিনের প্রেমকে বিয়েতে রূপ দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। গত বছরের অক্টোবরে গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় ‘গুণিন’ সিনেমায় কাজ করেছিলেন তারা। এই সিনেমার সুবাদেই দেখা হয়। আর সাক্ষাতের মাত্র এক সপ্তাহ পরই বিয়ে করে নেন রাজ-পরী।

    অনেকের কাছে এটা নিছক পাগলামি বটে। কিন্তু তাদের কাছে এটাই ভালোবাসা, এটাই প্রেম। শনিবার (৭ মে) এক ফেসবুক পোস্টে যেন সেটারই ইঙ্গিত দিলেন পরীমণি। কয়েকটি ছবির সঙ্গে নায়িকা লিখেছেন, ‘প্রেমে যদি পাগলামি না থাকে, তবে সেটা প্রেমই নয়’।

    পরীমণি ও রাজ রয়েছেন কক্সবাজার। সেখানকার মনোমুগ্ধকর পরিবেশে উপভোগ করছেন একান্ত সময়। বিয়ের পর এটাই তাদের একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া। তাই বলা চলে, এটিই রাজ-পরীর হানিমুন।

    শনিবার পরী যে ছবিগুলো পোস্ট করেছেন, সেগুলোতে দেখা গেল, তারা একটি বিলাসবহুল হোটেলের কক্ষে অবস্থান করছেন। তাদের জন্য কক্ষ বিশেষভাবে সাজানো হয়েছে। যেমনটা হানিমুন কাপলদের জন্য করা হয়।

    একদিন শরিফুল রাজও তাদের বিশেষ কয়েকটি ছবি শেয়ার করেছেন। তাতে দেখা যায়, গোধূলি লগ্নে সূর্যকে সামনে রেখে ভালোবাসায় মগ্ন তারা। কখনো কখনো একে-অপরকে গভীরভাবে জড়িয়ে আছেন, কখনো আবার কপালে-কপাল ঠেকিয়ে অনুভব করছেন ভালোবাসার সুখ।

    গত ২ মে কক্সবাজার গেছেন রাজ ও পরী। এবারের ঈদ তারা সেখানেই উদযাপন করেছেন। সমুদ্রের শহরে তাদের ঈদ উদযাপনে সঙ্গে ছিলেন পরীর নানা শামসুল হকও।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ