ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • শ্রমিক নেতাকে কুপিয়ে জখম মামলায় আরেক আসামি কারাগারে 

    শ্রমিক নেতাকে কুপিয়ে জখম মামলায় আরেক আসামি কারাগারে 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন একাংশের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সুমন মোল্লাকে কুপিয়ে জখমের ঘটনায় দায়ের মামলায় মঈন উদ্দিন শিকদার নামে এক আসামির জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত। 

    সোমবার (৯ মে ) দুপুরে বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্টেট আদালতের বিচারক মো. মাছুম বিল্লাহ এ আদেশ দেন। কারাগারে প্রেরণকৃত আসামি মঈন উদ্দিন শিকদার নগরীর রুপাতলী বসুন্ধরা হাউজিং এলাকার হাজী আব্দুল কুদ্দুসের ছেলে। মামলার বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট মো. কামরুজ্জামান জামাল বিষয়টি নিশ্চিত করেছেন। 

    তিনি বলেন, মামলার ৭ নাম্বার আসামি ছিলেন মঈন উদ্দিন শিকদার । সোমবার আদালতে তিনি স্বেচ্ছায় আত্মসমপর্ণ হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন চাইলে শুনানী শেষে আদালতের বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।  

    উল্লেখ্য, রূপাতলী বাস টার্মিনাল দখল নিয়ে সোমবার (৪ এপ্রিল) সন্ধ্যায় বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সুমন মোল্লাকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় ঐ দিন রাতে ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান জাকির, তার ভাই মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম জাহিদুর রহমান মনিরসহ নামধারী ১৫ জনের নাম উল্লেখ ও ৩৫ জনকে অজ্ঞাত করে বরিশাল কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন আহত সুমনের মা সেতারা বেগম।

     এই মামলায় রাতেই ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান মাসুমকে গ্রেফতার করে পুলিশ। তিনি বর্তমানে জামিনে রয়েছেন। এছাড়া অন্যান্য আসামিরাও আদালত থেকে জামিন নিয়েছেন। বাকি আসামিদের ভিতর শুধু মঈন উদ্দিন শিকদার পলাতক ছিলেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ