ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • প্রকাশ্যেই সালমানকে জড়িয়ে ধরে চুমু!

    প্রকাশ্যেই সালমানকে জড়িয়ে ধরে চুমু!
    সালমান ও শেহনাজ গিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আবারও নতুন নায়িকা খুজে পেয়েছেন চিরকুমার সালমান খান। এবার পাঞ্জাবের ক্যাটরিনা খ্যাত শেহনাজ গিলের সাথে জুটি বাধছেন তিনি। তার নতুন নায়িকা শেহনাজের জীবন বদলে দিয়েছে বিগ বস ১৩। বিগ বসের ঘরে তার মিষ্টি স্বভাবে মুগ্ধ হয়ে যান দর্শকেরা।

    রাতারাতি লাইমলাইটে চলে আসেন শেহনাজ গিল। দেখতে সুন্দর শেহনাজ নিজেই জানান যে তাকে সবাই পঞ্জাবের ক্যাটরিনা বলেন। তবে তার রূপ নয়, তার সারল্যে মজে যায় সকলেই। এই ঘরেই প্রেমে পড়েন শেহনাজ। সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তার রসায়নে মুগ্ধ ছিল সকলেই।

    কিন্তু এরই মাঝে ঘটে দুর্ঘটনা। সিদ্ধার্থের অকালমৃত্যুতে ভেঙে পড়েন শেহনাজ। বেশ কয়েকদিন প্রায় লোকচক্ষুর আড়ালে চলে যান নায়িকা। কিন্তু এরপর ফিরে আসেন তিনি। সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পরও ‘সিডনাজ’ ভক্তদের কাছে এই জুটির আবেদন চিরন্তন।  

    এরই মাঝে কখনও পাঞ্জাবী ছবিতে কখনও ফটোশুটে ঝড় তোলেন শেহনাজ। এবার তার ভক্তরা পেল এক দারুণ খবর। শোনা যাচ্ছে, সালমান খানের ‘কাভি ঈদ কভি দিওয়ালি’তে দেখা যাবে শেহনাজ গিলকে। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় সালমান খানকে জড়িয়ে ধরেন তিনি। সালমানের বুকের ওপর চুমুও খান।   পরে সালমানকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে গালে চুমু খান। পরে হাত ধরে সালমানকে টেনে নিয়ে গাড়ির কাছে যান।  

    আগামী বছর ঈদে মুক্তি পাবে সালমান খানের ‘কাভি ঈদ কভি দিওয়ালি’। এই ছবিতে সালমানের সঙ্গে অভিনয় করবেন পূজা হেগড়ে, আয়ুশ শর্মারা। এই ছবির গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছেন শেহনাজ গিল।  

    জানা গেছে, ছবিতে আয়ুশ শর্মার বিপরীতে দেখা যাবে শেহনাজকে। তবে ঠিক কেমন চরিত্রে দেখা যাবে তাকে তা এখনও অজানা। 'কাভি ঈদ কভি দিওয়ালি'র ছবির মাধ্যমে সালমান খানের হাত ধরেই বলিউডের পর্দায় অভিষেক হবে শেহনাজের।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ