ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • নাজিরপুরে ছাত্রলীগের উদ্যোগে আনন্দ র‌্যালি

    নাজিরপুরে ছাত্রলীগের উদ্যোগে আনন্দ র‌্যালি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে ছাত্রলীগের উদ্যোগে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত  হয়েছে। বৃহস্পতিবার সকালে ছাত্রলীগের উদ্যোগে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় থেকে বের হওয়া ওই মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তরিকুল ইসলাম চৌধুরী তাপসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান  শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, জেলা পরিষদের সাবেক সদস্য মো. সুলতান মাহমুদ খান, উপজেলা ছাত্রলীগের জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক শেখ মো. আল-আমীন,  নাজিরপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি শান্ত ইসলাম শোভন, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক পল্লব রায় প্রমুখ। 

     এ সময় উপজেলার নাজিরপুর ডিগ্রী কলেজ, মাটিভাঙ্গা ডিগ্রী কলেজ, রাজলহ্মী কলেজ , উপজেলার সদর ও  শ্রীরামকাঠী ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটির নেতারা  সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন।  উল্লেখ্য, গত ৭ মে রাতে ওই সব কলেজ ও ইউনিয়নের নতুন কমিটি ঘোষনা করা হয়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ