ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মঠবাড়িয়ায় প্রতিবন্ধি হত্যার অভিযোগে ৭ জনের বিরুদ্ধে মামলা

    মঠবাড়িয়ায় প্রতিবন্ধি হত্যার অভিযোগে ৭ জনের বিরুদ্ধে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ার জমা-জমি বিরোধের জেরে যতীষ নামের এক কৃষকের মৃত্যুর ঘটনায় ৭ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) নিহতের ভাইয়ের ছেলে জয়দেব বাদী হয়ে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেশী দিলীপ বিশ্বাসকে প্রধান আসামি করে এ মামলাটি করেন। 

    আদালত মামলাটি আমলে নিয়ে পিরোজপুর পি বি আইকে আগামী ১৪ জুনের মধ্যে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।  অন্যান্য আসামিরা হলেন- উপজেলার চালিতাবুনিয়া গ্রামের গনেশ বিশ্বাসের ছেলে দিলীপ (৩২), শতীশ হালদারের ছেলে বিমল (৫৫) ও পরিতোষ (৫০), মৃত্যু মোতাহার আলীর ছেলে সোবাহান (৬০), সুভাষ হালদারের ছেলে সঞ্জয় (৩৫), মধু সূদন হালদারের ছেলে সুজন (৪০), গনেশ বিশ্বাসের ছেলে উজ্জল (২৫) ।

     মামলা সূত্রে জানা যায়, মৃত্যু যতীষ বুদ্ধি প্রতিবন্ধি লোক হওয়ায় গত বছরে আসামিরা তাকে ভুল বুঝিয়ে একটি ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তার নামে থাকা ডিসিয়ারের জমি লিখে নেয়ার জন্য উপজেলা ভূমি অফিসে ওই স্বাক্ষরিত ষ্টাম্প জমা দেন। বিষয়টি তৎকালীন এসিল্যান্ড রিপন বিশ্বাস টের পেয়ে কানুনগোকে ষ্ট্যাম্প আটকে রেখে তদন্ত করার নির্দেশ দেন। 

    এ ঘটনা এলাকায় জানাজানি হলে এলাকার মেম্বার আনোয়ার হোসেন আসামীদের সতর্ক করে দেন। সব কিছু উপেক্ষা করে গত ২৮ এপ্রিল আসামিরা তাকে মেরে ফেলার হুমকি দিয়ে জোর করে মঠবাড়িয়া সাব রেজিস্ট্রি অফিসে এনে তার নামে থাকা সব জমি ১নং আসামী দিলীপ বিশ্বাসের নামে লিখে নেয়। এতে অভিমানে বুদ্ধি প্রতিবন্ধি যতীষ বিষপানে আত্মহত্যা করেন। তিনি উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মৃত. জিতেন্দ্র নাথ হালদারের ছেলে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ