ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • সোহেল খানের ২৪ বছরের সংসারে ভাঙন

    সোহেল খানের ২৪ বছরের সংসারে ভাঙন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০১৭ সালে গুঞ্জন ওঠে সোহেল খান ও সীমা খানের সংসার ভাঙার। সেউ গুঞ্জন এবার সত্যি হতে চলেছে। ভেঙে যাচ্ছে সোহেল-সিমার সংসার। ১৯৯৮ সালে বিয়ের পিড়িতে বসেছিলেন তাঁরা। সংসারে তাঁদের দুই সন্তান নির্ভান ও ইয়োহান। দীর্ঘ ২৪ বছরের দাম্পত্য জীবনে ইতি টানছেন সোহেল-সীমা। ইতিমধ্যই পারস্পরিক বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন তাঁরা।

    ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অনেকদিন ধরেই আলাদা থাকতেন সোহেল খান ও সীমা খান। আলাদা থেকেও সম্পর্কের উন্নতি হয়নি। তাই শেষ পর্যন্ত ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

    ১৩ মে মুম্বাইয়ের পারিবারিক আদালতে ডিভোর্সের আবেদন করেছেন সোহেল খান ও সীমা খান। ভিন্ন ভিন্ন সময়ে দু’জনেই সশরীর আদালতে হাজির হয়ে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন।

    তবে এ বিষয়ে এখনো কোনো বিবৃতি বা মন্তব্য জানাননি সোহেল খান ও সীমা খান।

    এর আগে খান পরিবারের আরেক ছেলে আরবাজ খানের সংসার ভেঙেছে ২০১৭ সালে। অভিনেত্রী-নৃত্যশিল্পী মালাইকা আরোরার সঙ্গে ১৯ বছরের সংসার জীবনের ইতি টানেন তিনি। খান পরিবারেরর বড় ছেল বলিউড সুপারস্টার সালমান খান এখনো বিয়ে করেননি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ