ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ৩৪ থেকে বেড়ে ৩৯ হলে সিয়াম-পূজার ‘শান’

    ৩৪ থেকে বেড়ে ৩৯ হলে সিয়াম-পূজার ‘শান’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদের দিন মুক্তি পেয়েছে সিয়াম-পূজা জুটি অভিনীত আলোচিত সিনেমা ‘শান’। ঈদের দিন থেকে দেশর বিভাগীয় শহরগুলোর বড় ও ঐতিহ্যবাহী সিনেমা হলগুলোয় মুক্তি পেয়েছে ছবিটি।

    সত্য ঘটনা অবলম্বনে পুলিশি অ্যাকশন থ্রিলার গল্পের ‘শান’ ঈদের দিন ৩৪টি হলে মুক্তি পেলেও দ্বিতীয় সপ্তাহে এসে হল বাড়ল। ১৩ মে থেকে ৩৯টি সিনেমা হলে দেখা যাচ্ছে ছবিটি। এই তথ্য নিশ্চিত করেছেন ছবির পরিচালক এম রাহিম।

    পরিচালক বলেন, শান সব সিনেপ্লেক্সসহ দেশের বিভাগীয় শহরের সব বড় বড় হলগুলোতে খুব ভালো চলছে। তার ধারাবাহিকতায় এ সপ্তাহে হল আরও বাড়ল। এখন থেকে দেশের ৩৯টি হলে ছবিটি প্রদর্শিত হচ্ছে।’

    পরিচালক আরও বলেন, ‌‘এই সিনেমার পেছনে আমাদের সাড়ে তিন বছর সময়, অজস্র পরিশ্রম আর স্মৃতি জমা হয়ে আছে। সেই সব কষ্ট নিমিষে শেষ হয়ে যাচ্ছে যখন দর্শকের ভালোবাসায় সিক্ত হচ্ছি। ইতিমধ্যেই দর্শকরা যে সাড়া দিয়েছেন তাতে আমরা অভিভূত।’

    সিনেমাটির গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। সিয়াম-পূজা ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ। সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ