ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • জানা গেলো নয়নতারার বিয়ের তারিখ 

    জানা গেলো নয়নতারার বিয়ের তারিখ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা পরিচালক বিগনেশ শিবানের সঙ্গে প্রায় অর্ধ যুগ চুটিয়ে প্রেম করছেন। এরপর ২০২১ সালে বাগদানও সেরেছেন তারা।


    এরপর শোনা যাচ্ছিল, চলতি বছরেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এই তারকা জুটি।
    সম্প্রতি জানা গেলো তাদের বিয়ের দিন-তারিখ ঠিক হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আসছে জুনের ৯ তারিখ বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন নয়নতারা ও বিগনেশ। পারিবারিকভাবে ভারতের তিরুমালার বেঙ্কটেশ্বর মন্দিরে হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

    ২০০৩ সালে মালয়ালম ‘মনসিনাক্কা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় নয়নতারার। ২০১৮ সালে ফোর্বস ম্যাগাজিনের সেলিব্রিটি হানড্রেড তালিকায় একমাত্র দক্ষিণী অভিনেত্রী হিসেবে জায়গা করে নিয়েছিলেন তিনি।

    নয়নতারা ২০১৫ সালে বিগনেশের ‘নানুম রাউডি ধান’ সিনেমায় অভিনয় করেন। সিনেমাটির শুটিং সেটে প্রেমে জড়ান নির্মাতা-অভিনেত্রী। এরপর নয়নতারাকে নিয়ে ‘কাথুভাকুলা রেনডু কাঢাল’, ‘নেত্রীকান’ সিনেমা নির্মাণ করেছেন বিগনেশ।

    শিগিগিরই বলিউডে অভিষেক হবে নয়নতারা। শাহরুখ খানের বিপরীতে ‘লায়ন’ সিনেমায় অভিনয় করছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন তামিল নির্মাতা অ্যাটলি কুমার।

    এদিকে বিয়ের আগে নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন অভিনেত্রী নয়নতারা। তামিল এই সিনেমাটির প্রযোজক ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। সিনেমাটি নিয়েও বেশ উচ্ছ্বসিত এই তারকা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ