ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিসিবি পরিচালক মিজানকে অবাঞ্ছিত ঘোষণা বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে মুক্তিযুদ্ধের প্রজন্ম মহানগর ও জেলা দক্ষিণের শুভেচ্ছা  ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
  • আমিরাতের রাষ্ট্রপতির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    আমিরাতের রাষ্ট্রপতির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি, আবুধাবির শাসক, শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবুধাবির ক্রাউন প্রিন্স, সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, ইউএইর ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কাছে পাঠানো আলাদা চিঠিতে শোক প্রকাশ করেন শেখ হাসিনা।

    শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে পাঠানো শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের মৃত্যুতে বাংলাদেশের জনগণ, সরকার এবং জনগণের পক্ষ থেকে গভীর শোক ও আপনার মাধ্যমে রাজপরিবারের শোকসন্তপ্ত সদস্য এবং আমিরাতের ভাইদের শোক ও দুঃখের এ সংকটময় মুহূর্তে আন্তরিক সমবেদনা জানাই।

    শেখ হাসিনা বলেন, শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান একজন মহান রাষ্ট্রনায়ক, আবুধাবির একজন মহান শাসক ও মুসলিম উম্মাহর একজন দূরদর্শী নেতা ছিলেন। তার গতিশীল নেতৃত্ব, বিচক্ষণ্নতা ও সংযুক্ত আরব আমিরাতের জাতীয় উন্নয়নে ত্যাগ তাকে ইতিহাসে স্মরণীয় ব্যক্তিত্ব করে রাখবে।

    প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের একজন মহান বন্ধু ও শুভাকাঙ্ক্ষী ছিলেন এবং বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের একজন অভিভাবক ছিলেন।

    শেখ হাসিনা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, আমরা তার চির শান্তির জন্য প্রার্থনা করি। সর্বশক্তিমান আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। শোকাহত রাজপরিবারের সদস্যদের এবং সংযুক্ত আরব আমিরাতের ভ্রাতৃপ্রতিম জনগণ অপূরণীয় ক্ষতি বহন করার সাহস ও সহনশীলতা দান করার জন্য আল্লাহর কাছে দোয়া করছি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ