ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • সালমান বিশ্বাস করেন পরিশ্রমের বিকল্প নেই 

    সালমান বিশ্বাস করেন পরিশ্রমের বিকল্প নেই 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নতুন ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’র মুখ থুবড়ে পড়ার পরেই অন্যরকম তথ্য জানালেন সালমান খান। বললেন- এই প্রজন্মে টাইগার শ্রফ, বরুণ ধাওয়ানরা আছেন, আমাকে আরও পরিশ্রম করতে হবে। 

    এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে লেখা হয়েছে, তরুণ প্রজন্মের সঙ্গে প্রতিযোগিতার বিষয়ে নিয়ে চিন্তাভাবনা করছেন সালমান। তাঁর মতোই যে এখন আরও অনেকেই পর্দায় পেশিবহুল চেহারা এবং মারপিটের কেরামতিতে বাজিমাত করতে পারে, সে কথা ভালই বুঝেছেন ভাইজান।

    তিনি বললেন, “আমার বয়স এখন ৫৫-৫৬। কিন্তু ১৪-১৫ বছরে বয়সে আমি যা করতাম এখন আমি তাই করছি। এই প্রজন্মে টাইগার শ্রফ আছেন। বরুণ ধাওয়ান,রণবীর সিং, আয়ুষ শর্মারা আছেন। তাই আমাদের আরও বেশি পরিশ্রম করতে হবে।” সালমান বিশ্বাস করেন পরিশ্রমের বিকল্প নেই। 

    অভিনেতা জানিয়েছেন, ঘুরে দাঁড়াতে আরও বেশি ঘাম ঝরাবেন তিনি। পরিশ্রমের দাম দর্শক দেবেন। এমনটাই বিশ্বাস তাঁর। ‘রাধে’ যদিও নিরাশ করেছে দর্শককে। নেটমাধ্যমে অসংখ্য ট্রোল, মিম বলছে তেমনটাই। অন্য দিকে আইএমডিবি অর্থাৎ যেখানে ছবি মুক্তি পাওয়ার পর তার মাপকাঠি নির্ণয় করা হয় সেখানেও ‘রাধে’র রেটিং মাত্র ১.৭।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ