ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  কাঁঠালিয়ায় ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২ ৮৪ ইভেন্টের সহযোগিতায় সুমন ফিরে পেলেন নিজের পায়ে দাঁড়ানোর সাহস
  • পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ

    পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর হাজারীবাগ থানা পুলিশের হেফাজতে মিজানুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ইয়াবা ও গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এর কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

    পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) আবদুল্লাহ আল মাসুম গণমাধ্যমকে জানান, গোপন খবরের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। থানায় নেওয়ার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। অস্বাভাবিকভাবে ঘামতে থাকে তার শরীর। পরে থানা ফটক থেকে তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

    পুলিশ বলছে, তিনি মাদকাসক্ত ও মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকের একধিক মামলা রয়েছে। হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান জানান, চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

    এদিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গসূত্রে জানা গেছে, মৃতের শরীরে কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ