ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
  • কোম্পানীগঞ্জে মা-বাবার সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

    কোম্পানীগঞ্জে মা-বাবার সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কোম্পানীগঞ্জ মা-বাবার সঙ্গে অভিমান করে এক কিশোরী আত্মহত্যা করেছে।  

    মৃত মমতাজ বেগম (১৬) উপজেলার রামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ইউসুফ নবীর বাড়ি ইউছুফ নবীর মেয়ে।  

    শনিবার (১৪ মে) বিকেলের দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ইউসুফ নবীর বাড়ি থেকে পুলিশ কিশোরীর মরদেহ উদ্ধার করে।  

    স্থানীয় বাসিন্দা হাসান জানান, শনিবার সকালে মমতাজের সঙ্গে  মা-বাবার কথা কাটাকাটি হয়।  এরপরপরিবারের সদস্যদের অগোচরে সে কিটনাশক পান করে। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
     
    বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান।  তিনি আরো জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ