ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  কাঁঠালিয়ায় ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২ ৮৪ ইভেন্টের সহযোগিতায় সুমন ফিরে পেলেন নিজের পায়ে দাঁড়ানোর সাহস এসএম জাকির হোসেনের শোক  বরিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য মাহমুদ খানের মায়ের ‍ইন্তেকাল ভোলায় প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ভিডিওতে কটূক্তি, থানায় জিডি
  • কুসিক ভোট: রোববার মাঠে নামছে বিজিবি

    কুসিক ভোট: রোববার মাঠে নামছে বিজিবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন উপলক্ষে রোববার (১৫ মে) মাঠে নামছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আগামী ১৫ জুন এ সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।


    শনিবার (১৪ মে) ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

    তিনি বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ১৫ মে থেকে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। ইতোমধ্যে ১২ মে থেকে তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও মােতায়েন করা হয়েছে।

    এছাড়া নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও সব ধরনের শাে-ডাউন বন্ধ করার জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে।

    কুসিক নির্বাচনের রিটার্নিং অফিসার জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৯ মে থেকে দুই শতাধিক মােটরসাইকেল আটকপূর্বক মামলা দায়ের করে ছয় লাখ টাকা জরিমানা আদায় করেছে।

    ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ মে ও মনোনয়নপত্র বাছাই ১৯ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ২২ মে পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ২৫ মে মাসের মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ মে। আর প্রতীক বরাদ্দ হবে ২৭ মে।

    এ সিটিতে ভোটগ্রহণ হবে সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিনে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি ভোটকক্ষে।

    কুসিকের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছে ২ লাখ ২৯ হাজার ৯২০জন। এদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারী ভোটার এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছে দুইজন।

    ওয়ার্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে ৩ নম্বর ওয়ার্ডে, ১৬ হাজার ৪৭৪ জন। আর সবচেয়ে কম ভোটার রয়েছে ২৫ নম্বর ওয়ার্ডে, ৩ হাজার ৮৯৪ জন।

    এ পর্যন্ত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রায় ৩০০ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ