ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • রাজনীতিবিদকে নিয়ে অপমানজনক পোস্ট, অভিনেত্রী গ্রেফতার

    রাজনীতিবিদকে নিয়ে অপমানজনক পোস্ট, অভিনেত্রী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সামাজিকমাধ্যমে ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজনীতিবিদ শরদ পাওয়ারকে নিয়ে অপমানজনক পোস্ট করার অভিযোগে গ্রেফতার হয়েছেন মারাঠি অভিনেত্রী কেতকী চিতাল।

    শরদ পাওয়ার ভারতের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির প্রধান।

    কেতকী চিতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তার দল।  
    জানা যায়, কেতকী চিতালের নামে উল্লেখিত অভিযোগে মামলা দায়েরের পরে শনিবার নাভি মুম্বাই থেকে গ্রেফতার করে থানে পুলিশ।  

    ওই পোস্টটি শুক্রবার শেয়ার করা হয়। তবে ফেসবুকের পোস্টটি কেতকী চিতাল নিজে লেখেননি। মারাঠি ভাষায় লেখা সেই পোস্ট অন্য একজনের লেখা। সেটি ফেসবুকে শেয়ার করেছিলেন অভিনেত্রী। আর এ কারণেই বিতর্কে জড়িয়েছেন তিনি।  

    কেতকী চিতালের পোস্টে কারও নাম সরাসরি ব্যবহার করেননি। তবে ‘পাওয়ার’ পদবি এবং নেতার বয়স ৮০ বলে উল্লেখ করা হয়। যা দেখেই নেতাদের ধারণা, পোস্টটিতে শরদ পাওয়ারকেই কটাক্ষ করা হয়েছে। যদিও শরদ পাওয়ারের বয়স ৮১ বছর।

    যে পোস্টে কয়েকটি জায়গায় লেখা ছিল, ‘নরক আপনার অপেক্ষায়’। ‘আপনি ব্রাহ্মণদের ঘৃণা করেন’-এর মতো আপত্তিকর লাইনও ছিল সেখানে।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ