ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  কাঁঠালিয়ায় ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২ ৮৪ ইভেন্টের সহযোগিতায় সুমন ফিরে পেলেন নিজের পায়ে দাঁড়ানোর সাহস এসএম জাকির হোসেনের শোক  বরিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য মাহমুদ খানের মায়ের ‍ইন্তেকাল ভোলায় প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ভিডিওতে কটূক্তি, থানায় জিডি
  • খাদ্য কর্মকর্তার ঝুলন্ত মরদেহ, ৬ গুদাম সিলগালা

    খাদ্য কর্মকর্তার ঝুলন্ত মরদেহ, ৬ গুদাম সিলগালা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদারীপুর সদর উপজেলার চরমুগরীয়া খাদ্য গুদামের কর্মকর্তা কামরুল ইসলামের (৪০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মাদারীপুর থানা-পুলিশ।

    রবিবার সকালে খাদ্য গুদামের অফিসের বাসভবন থেকে মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত কামরুল শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের খালাসিপাড়া গ্রামের নুরুল ইসলাম খালাসির ছেলে।

    ঘটনার পর প্রতিষ্ঠানটিতে দায়িত্বপ্রাপ্ত কেউ না থাকায় ৬টি গুদাম সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন।

    পুলিশ জানায়, গত দেড় মাসে আগে কামরুল ইসলাম খাদ্য গুদামের কর্মকর্তা হিসেবে চরমুগরীয়ায় যোগদান করেন, প্রতিদিনের মত অফিস শেষ করে তার নিজ বাসভবনে ঘুমাতে যান কামরুল ইসলাম। রবিবার সকাল ৬টা নাইটগার্ড মিজান ঘুম থেকে ওঠার জন্য কামরুল ইসলামকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে বাসার পেছন দিকে গিয়ে দেখতে পান বাথরুমের সামনে কামরুল ইসলাম ঝুলে আছেন। তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর সদর হাসপাতালে পাঠায়।

    পুলিশের ধারণা, শারীরিক সমস্যা এবং পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

    মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইন উদ্দিন জানান, ঘটনার পর প্রতিষ্ঠানটিতে দায়িত্বপ্রাপ্ত কেউ না থাকায় ৬টি গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে। পরবর্তী কর্মকর্তা নিয়োগ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ থাকবে।

    মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা জানান, পারিবারিক বা অফিস সংক্রান্ত কোনো সমস্যার ছিল কি না– তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    মাদারীপুর জেলা খাদ্য কর্মকর্তা মো. ইসলাম হোসেন জানান, গত মাসে ওই কর্মকর্তা অফিসে যোগদান করেছেন। তদন্ত করে তার মৃত্যুর কারণ বের করার দাবি জানান তিনি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ