ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  কাঁঠালিয়ায় ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২ ৮৪ ইভেন্টের সহযোগিতায় সুমন ফিরে পেলেন নিজের পায়ে দাঁড়ানোর সাহস এসএম জাকির হোসেনের শোক  বরিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য মাহমুদ খানের মায়ের ‍ইন্তেকাল ভোলায় প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ভিডিওতে কটূক্তি, থানায় জিডি
  • আসামি ধরতে গিয়ে কবজি হারালেন পুলিশ সদস্য

    আসামি ধরতে গিয়ে কবজি হারালেন পুলিশ সদস্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আসামি ধরতে গিয়ে দায়ের কোপে পুলিশের এক কনস্টেবলের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় আরেক কনস্টেবল আহত হয়েছেন।

    রোববার সকাল ১০টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর লালারখিল এলাকায় আসামি ধরতে গেলে এ ঘটনা ঘটে।

    কবজি বিচ্ছিন্ন হওয়া পুলিশ সদস্যের নাম জনি খান। আহত আরেক পুলিশ সদস্যের নাম মো. শাহাদাত হোসেন। পুলিশ আহত হলেও পালিয়ে গেছেন আসামি কবির আহম্মদ।

    চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. শিবলী নোমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

    পুলিশের এই কর্মকর্তা বলেন, সকাল ১০টার দিকে আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা করেন আসামিপক্ষের লোকজন। এতে পুলিশের দুই কনস্টেবল আহত হন। তাদের মধ্যে জনির এক হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। আর শাহাদাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ