ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ৬৫ বছরে বিয়ের পিঁড়িতে সাবেক এমপি বাবু

    ৬৫ বছরে বিয়ের পিঁড়িতে সাবেক এমপি বাবু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৬৫ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসলেন হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এম এ মুনিম চৌধুরী বাবু। রোববার তার এই বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। একাকিত্বের ইতি টানতেই বিয়ে করেছেন বলে জানিয়েছেন তিনি।

    হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এম এ মুনিম চৌধুরী বাবুর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে প্রথম স্ত্রী ও দুই বিবাহিত সন্তান এখন যুক্তরাজ্যে বাস করেন।

    নবীগঞ্জ উপজেলার কুর্শি গ্রামের মৃত আবদুল ওয়াদুদ চৌধুরীর বড় ছেলে মুনিম চৌধুরী বাবু ২০১৪ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য থাকাকালীন পরিচয় হয় একই উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল মোকামপাড়া গ্রামের কনা মিয়ার মেয়ে কলেজছাত্রী তানিয়া আক্তারের সঙ্গে। কয়েক বছরের পরিচয়ের পর পারিবারিকভাবে বিয়ের আয়োজন করা হয়।

    রোববার বিয়ের দিন নিজ গ্রাম কুর্শি থেকে মুনিম চৌধুরী বাবু গাড়ি বহর নিয়ে আউশকান্দির রহমান কমিউনিটি সেন্টারে কনে তানিয়া আক্তারকে আনতে যান। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও আত্মীয়স্বজন অংশ নেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনে নিয়ে বাড়ি ফেরেন মুনিম চৌধুরী বাবু।

    তিনি বলেন, আমার প্রথম স্ত্রী ও দুই সন্তান যুক্তরাজ্যে বাস করেন, দেশে আসেন না। বাংলাদেশে একাকিত্ব জীবন অতিবাহিত করছি। এজন্যই মূলত পারিবারিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ