ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে তিন যুবকের কাছে মিললো জাল নোট, অতঃপর বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সুখবর মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ! উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা বরিশালে তাসিন ইরতেজা ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত ববিতে ছাত্রদলের ১২৭ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ চার দফা দাবিতে বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ বরিশাল মহানগরসহ বিভাগে চার সাংগঠনিক ইউনিটে কমিটি দিল ছাত্রদল বিনা অপরাধে সাংবাদিকরা জেলে থাকুক আমরা চাই না: তথ্যমন্ত্রী  ঠিকানায় গিয়েও সন্ধান মেলেনি হাছান মাহমুদ-নওফেলসহ ১৭ জনের
  • ডা. জাফরুল্লাহর প্রস্তাবে শামা ওবায়েদের ‘না’

    ডা. জাফরুল্লাহর প্রস্তাবে শামা ওবায়েদের ‘না’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনদের নাম উল্লেখ করে ডা. জাফরুল্লাহ চৌধুরী ‘জাতীয় সরকার’-এর যে ফর্মুলা’ উপস্থাপন করেছেন তাতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের নাম রয়েছে। 

    প্রস্তাবে ‘পররাষ্ট্র ও বৈদেশিক সম্পর্ক বিষয়ক প্রতিমন্ত্রী’ হিসেবে শামা ওবায়েদের নাম উল্লেখ করা হয়। সোমবার (১৬ মে) বিকালে বিএনপির কেন্দ্রীয় এই নেতা জানান, বিষয়টির সঙ্গে তার কোনও সম্পর্ক নেই।

    বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে শামা ওবায়েদ বলেন, ‘আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কর্মী। দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কথা বলা হয়েছে। ফলে, দলের অবস্থানই আমার অবস্থান। এর ব্যতিক্রম নয়।’

    ‘বিএনপির পক্ষ থেকে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া এই আওয়ামী লীগের অধীনে, শেখ হাসিনার অধীনে বিএনপি কোনও নির্বাচনে অংশগ্রহণ করবে না। বিএনপি নির্বাচনের আগে জাতীয় সরকার কনসেপ্টে বিশ্বাস করে না। ডা. জাফরুল্লাহ চৌধুরী যা প্রস্তাব করেছেন, সেটা তার কল্পনাপ্রসূত। এর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই’— উল্লেখ করেন শামা ওবায়েদ।

    সোমবার (১৬ মে) প্রথম প্রহরে ‘জাতির সংকট নিরসনে জাতীয় সরকার’ শীর্ষক এক দীর্ঘ লেখায় জাফরুল্লাহ চৌধুরী ‘জাতীয় সরকারের’ প্রস্তাব উপস্থাপন করেন। সেখানে তিনি সমাজের বিশিষ্টজনদের নাম উল্লেখ করেন। গণস্বাস্থ্য কেন্দ্র সূত্র জানায়, যাদের নাম দেওয়া হয়েছে, তাদের কারও সঙ্গে কথা বলেননি জাফরুল্লাহ চৌধুরী।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ